ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ডিসিইউর অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ, মানতে হবে ৪ নির্দেশনা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) মাইগ্রেশনকৃত ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরু হয়ে চলবে ২০২৭ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনাও দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শহীদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার এ সময়সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫ সালের চতুর্থ বর্ষ স্নাতক (সম্মান) নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রতিদিন দুপুর ১২টায় পরীক্ষা শুরু হবে। তবে পরীক্ষার নির্ধারিত সময়কাল প্রশ্নপত্রে উল্লেখ থাকবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নিজ নিজ প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। এজন্য স্টুডেন্ট পোর্টালে রেজিস্ট্রেশন পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে সংশ্লিষ্ট পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে, পরীক্ষার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ এবং সময় পরবর্তী সময়ে জানানো হবে। পরীক্ষার কেন্দ্রের নাম প্রত্যেক শিক্ষার্থীর নিজ নিজ প্রবেশপত্রে উল্লেখ থাকবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চারটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো—

১. পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।
২. প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। তাই স্টুডেন্ট পোর্টালে নিজ নিজ রেজিস্ট্রেশন পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
৩. ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে।
৪. পরীক্ষার কেন্দ্রের নাম পরীক্ষার্থীদের নিজ নিজ প্রবেশপত্রে উল্লেখ থাকবে।

জনপ্রিয় সংবাদ

‘জেমস বন্ড’ চরিত্রে দেখা যাবে রবার্ট প্যাটিনসনকে

ডিসিইউর অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ, মানতে হবে ৪ নির্দেশনা

প্রকাশিত : ০১:০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬