ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

দুমকিতে সবজির ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৩৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে শীতকালীন সবজির ফলন ভালো হয়েছে। তবে ন্যায্যমূল্য পাচ্ছেন না প্রান্তিক কৃষকরা। কৃষকের কাছ থেকে ২০ টাকায় কেনা একটি লাউ বাজারে ভোক্তাকে কিনতে হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। পাইকার, আড়তদার ও খুচরা বিক্রেতাদের কয়েক দফা হাতবদলে দাম বাড়লেও লাভের বড় অংশ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, চলতি মৌসুমে লাউ, মিষ্টিকুমড়া, ঢেঁড়স, ধুন্দল, করলা, বরবটি, চিচিঙ্গা, পুঁইশাক, পালংশাক, বাঁধাকপি ও ফুলকপিসহ বিভিন্ন শীতকালীন সবজির ভালো ফলন হয়েছে। তবে উৎপাদন খরচ অনুযায়ী দাম না পাওয়ায় হতাশ চাষিরা।

স্থানীয় বাজারে দেখা যায়, কৃষকের কাছ থেকে ২০ টাকায় কেনা একটি লাউ পাইকার প্রায় ৩০ টাকায় আড়তদারের কাছে বিক্রি করেন। আড়তদার ও খুচরা বিক্রেতার লাভ যোগ হয়ে সেটিই ভোক্তার কাছে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। ফলে উৎপাদন ও খুচরা বাজারের দামের বড় ব্যবধান তৈরি হচ্ছে।

মুরাদিয়া ইউনিয়নের সবজি চাষি হেলাল সিকদার, কালাম তালুকদার ও বাহাউদ্দীন এবং শ্রীরামপুর ইউনিয়নের রুহুল আমিন মৃধা জানান, জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বাবদ তাদের প্রচুর টাকা ব্যয় করতে হয়। অথচ সরাসরি ভোক্তার কাছে সবজি বিক্রির সুযোগ না থাকায় পাইকারদের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।

অন্যদিকে স্থানীয় ক্রেতাদের অভিযোগ, উৎপাদন পর্যায়ে কম দামে বিক্রি হলেও বাজারে তাদের বেশি দাম দিতে হচ্ছে। এতে কৃষক ও ভোক্তা উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দুমকি উপজেলা শহরের সবজি ব্যবসায়ী অলি মৃধা, সুমন হাওলাদার এবং ক্রেতা বশির ভুঁইয়া, আবদুল খালেক হাওলাদার, আবুল হোসেন খান এ বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

সংশ্লিষ্টদের মতে, কৃষকের ন্যায্যমূল্য ও ভোক্তার স্বস্তি নিশ্চিত করতে সরাসরি বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি এবং মধ্যস্বত্বভোগীদের অযৌক্তিক মুনাফা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

জনপ্রিয় সংবাদ

‘জেমস বন্ড’ চরিত্রে দেখা যাবে রবার্ট প্যাটিনসনকে

দুমকিতে সবজির ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষী

প্রকাশিত : ০৩:৩৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬