দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত ঘরে মাদক সেবন কালে ৫০গ্রাম গাঁজাসহ ৪জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জাহাঙ্গীর মুসুল্লীর একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে মাদক সেবন কালে চারজনকে আটক ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। মাদক সেবনের আলামত দেখে পুলিশ তাদের তল্লাশী করে এসময় ইমরান হোসেন ওরফে সুমন মোল্লার প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার লেবুখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃতঃ নুরুল ইসলাম মোল্লার ছেলে ইমরান হোসেন ওরফে সুমন মোল্লা (২৮), মৃতঃ কালাম মৃধার ছেলে রায়হান মৃধা (২৬), হাবিব খান এর ছেলে মোঃ কুদ্দুস খান ওরফে সোহেল ও লেবুখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মজিবর মাঝি’র ছেলে হৃদয় মাঝি(২১).
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দুমকি থানায় মামলা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















