ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

৬২ বছরে দেশনায়ক তারেক রহমান: ত্যাগ, সংগ্রাম আর বিজয়ের মহাকাব্য

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

জুবাইয়া বিন্তে কবির: আজকের এই শুভ দিনটি বাংলাদেশের ইতিহাসে কেবল একটি তারিখ নয়, এটি একটি জাতির হৃদয়ের স্পন্দন। আজকের (২০ নভেম্বর) এই দিনে জন্ম নিয়েছিলেন সেই মহান সন্তান, যাঁর নাম উচ্চারিত হলেই কোটি মানুষের বুকে আশার প্রদীপ জ্বলে ওঠে, যাঁর দিকে তাকিয়ে গোটা জাতি আজ নতুন করে স্বপ্ন দেখতে শিখেছে। তিনি আমাদের সকলের প্রিয়, জননন্দিত প্রধানমন্ত্রী, দেশনায়ক তারেক রহমান। জিয়া পরিবার মানেই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, জিয়া পরিবার মানেই ত্যাগের ইতিহাস, জিয়া পরিবার মানেই গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রামের ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর সেনানী, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, গ্রামবাংলার রাখাল রাজা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি, যিনি সারাটি জীবন দেশ আর জনগণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। সেই গৌরবময় পিতা-মাতার রক্ত আর আদর্শ বুকে ধারণ করে বেড়ে উঠেছেন তাঁদের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। তাঁর জীবন কুসুমাস্তীর্ণ ছিল না। শৈশবে পিতার শাহাদাত দেখেছেন, কৈশোরে মায়ের সংগ্রাম দেখেছেন, যৌবনে কারাগারের অন্ধকার দেখেছেন, দীর্ঘ ১৭ বছর ৩ মাস ১৩ দিন নির্বাসনের যন্ত্রণা সয়েছেন, ভাইকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন। তবু তিনি ভেঙে পড়েননি। তিনি বিনয়, সততা, ধৈর্য আর দূরদর্শী নেতৃত্ব দিয়ে কোটি মানুষের মন জয় করেছেন। তিনি প্রমাণ করেছেন, জিয়া পরিবারের সন্তান কখনো হার মানে না, কখনো মাথা নত করে না। আজ তাঁর ৬২তম শুভ জন্মদিনে, আমি ও আমার পরিবারের পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমানের প্রতি জানাই একগুচ্ছ লাল গোলাপের আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন ও হৃদয় নিংড়ানো ভালোবাসা। লাল গোলাপ যেমন ভালোবাসা আর শ্রদ্ধার প্রতীক, তেমনি আমাদের এই শুভেচ্ছাও ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় ভরা। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন আমাদের দেশনায়ককে সুস্থ রাখেন, দীর্ঘায়ু দান করেন, আরও আরও সাফল্য দান করেন। দেশনায়ক তারেক রহমান কেবল একজন প্রধানমন্ত্রী নন, তিনি একটি জাতির আশা, একটি জাতির ভরসা, একটি জাতির ভবিষ্যৎ।

জিয়া পরিবার : স্বাধীনতার রক্তে লেখা বংশ : তারেক রহমানের পরিচয় শুধু একটি নাম নয়, এটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। তাঁর পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর মা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, আপসহীন গণতন্ত্রের প্রতীক। বগুড়ার সম্ভ্রান্ত মজুমদার-জিয়া পরিবারের এই সন্তান শৈশব থেকেই দেখেছেন দেশের জন্য বাবার আত্মত্যাগ আর মায়ের সংগ্রাম। ১৯৮১ সালের ৩০ মে পিতার শাহাদাত তাঁর কিশোর মনকে ভেঙে দিয়েছিল, কিন্তু ভেঙে পড়েননি তিনি। মায়ের মমতা আর পিতার আদর্শকে বুকে ধারণ করে তিনি হয়ে উঠেছেন নতুন জিয়া।

শৈশব ও শিক্ষাজীবন : মেধা আর বিনয়ের মেলবন্ধন :
তারেক রহমানের শিক্ষাজীবন শুরু বিএএফ শাহীন স্কুলে, পরে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে ১৯৮২ সালে এসএসসি, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন, পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়ন করেন। তিনি স্যার সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনেই তিনি দেখেছেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল দিন। তাঁকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার চেষ্টা হয়েছে, তাঁর পেছনে গোয়েন্দা লাগানো হয়েছে, শারীরিক আক্রমণ করা হয়েছে। তবু তিনি দেশ ছাড়েননি। মায়ের সঙ্গে রাজপথের আন্দোলনকারীদের যোগাযোগ রক্ষার সেতু হয়েছিলেন তিনি। এই তরুণ বয়সেই তাঁর মধ্যে জন্ম নিয়েছিল নেতৃত্বের দৃঢ়তা।

পরিবার : ভালোবাসার আশ্রয় : ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা ডা. জোবাইদা রহমানের সঙ্গে। জোবাইদা রহমান একজন খ্যাতনামা কার্ডিওলজিস্ট, বিনয়ী ও মানবিক একজন নারী। তাঁদের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, যিনি আজ তরুণ প্রজন্মের কাছে শিক্ষা, রুচি আর আধুনিকতার প্রতীক। তাঁর ছোট ভাই আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় নির্বাসিত অবস্থায় মৃত্যুবরণ করেন। ভাইয়ের মৃত্যু, মায়ের কারাবরণ, নিজের নির্বাসন, সবকিছুই তারেক রহমানকে আরও মানবিক, আরও সহনশীল করেছে। পরিবার তাঁর কাছে শুধু ব্যক্তিগত আশ্রয় নয়, এটি দেশসেবার প্রেরণা।

রাজনীতিতে হাতেখড়ি : ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির প্রাথমিক সদস্য হয়ে তাঁর আনুষ্ঠানিক রাজনীতি শুরু। ১৯৯১ সালে মায়ের সঙ্গে পাঁচটি আসনে প্রচারণায় অংশ নেন। ২০০১ সালের নির্বাচনে তাঁর কৌশলী পরিচালনায় বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়। ২০০২ সালে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব, ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বিশ্বাস করতেন, তৃণমূলের মানুষের অর্থনৈতিক সচ্ছলতা ছাড়া কোনো সংস্কার টেকসই হবে না। সেই বিশ্বাস থেকে ২০০৪ সালে তিনি ৬৪ জেলাকে নিয়ে ২০টি তৃণমূল সম্মেলন করেন। স্লোগান ছিল, “একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা।” সেদিন থেকেই তিনি তৃণমূলের বিশ্বস্ত বন্ধু।

ওয়ান-ইলেভেন : কারাগার, নির্যাতন ও অবিচলতা :
২০০৭ সালের ৭ মার্চ সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাঁকে গ্রেফতার করে। দেশত্যাগের সুযোগ থাকলেও তিনি আইনিভাবে মোকাবিলা করার সিদ্ধান্ত নেন। প্রায় ১৮ মাস কারাবরণ করেন। কারাগারে তাঁর ওপর নির্যাতনের অভিযোগ আদালতও আমলে নেয়। ২০০৭ সালের ৩১ ডিসেম্বর রাতে কারাবন্দি অবস্থায় তাঁকে হত্যার অপচেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। তবু তিনি ভেঙে পড়েননি। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান। শুরু হয় দীর্ঘ নির্বাসিত জীবন।

দীর্ঘ নির্বাসন : ২০০৮ থেকে ২০২৫, দীর্ঘ ১৭ বছর ৩ মাস ১৩ দিন তিনি লন্ডনে নির্বাসিত ছিলেন। ফ্যাসিবাদী সরকার ২০১৫ সালের ৭ জানুয়ারি তাঁর বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি প্রতিদিন দেশের মানুষের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি মা খালেদা জিয়া কারাবন্দি হলে সেদিনই তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের দায়িত্ব নেন। দূর প্রবাস থেকেও তিনি দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, আন্দোলনকে সচল রেখেছেন। ২০১৪ সালের ১৫ জুলাই লন্ডনে তিনি বলেছিলেন, বিএনপি ক্ষমতায় এলে কোটা ৫ শতাংশের নিচে নামিয়ে আনা হবে। সেই বীজ থেকেই ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়।

জুলাই অভ্যুত্থান : ২০২৪ সালের জুলাই-আগস্টে যখন আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছিল, তখন তারেক রহমান লন্ডন থেকে আওয়াজ তোলেন, “দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ।” তাঁর সেই আহ্বান কোটি মানুষের কণ্ঠে প্রতিধ্বনিত হয়। ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটে। ২২ আগস্ট তাঁর বক্তব্যের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়। তিনি বলেছিলেন, “বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়।” এই উদারতাই দেশকে অরাজকতা থেকে বাঁচিয়েছিল।

মাতৃভূমিতে প্রত্যাবর্তন : ২০২৫ সালের ২৫ ডিসেম্বর স্ত্রী ও কন্যাসহ তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। লাখো মানুষ তাঁকে বরণ করে নেয়। তিনি নগ্ন পায়ে মাতৃভূমির মাটি স্পর্শ করেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। জনগণের সামনে বলেছিলেন, “আই হ্যাভ এ প্ল্যান।” সেই প্ল্যানই আজ বাংলাদেশের উন্নয়নের রোডম্যাপ। ২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি বিএনপির চেয়ারম্যান হন।

নির্বাচনে নিরঙ্কুশ বিজয়: ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি দল অংশ নেয়। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন নিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। তিনি নিজে ঢাকা-১৭ আসনে ৭২,৬৯৯ ভোট (৫১.৫৬%) এবং বগুড়া-৬ আসনে ২,১৬,২৮৪ ভোট (৪৭.৬৩%) পেয়ে জয়লাভ করেন। পরে বগুড়ার আসন ছেড়ে ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করেন। গত ১৭ ফেব্রুয়ারি, দেশের ইতিহাসে প্রথমবার বঙ্গভবনের চার দেয়াল পেরিয়ে জাতীয় সংসদের সাউথ প্লাজায় জনগণের সামনে উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

মায়ের প্রয়াণ : শোকের মধ্যেও দায়িত্ব : ক্ষমতা গ্রহণের কয়েক মাসের মধ্যেই তিনি হারান তাঁর মা, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। ব্যক্তিগত শোক আর রাষ্ট্রীয় দায়িত্ব একসঙ্গে বহন করা ছিল তাঁর জন্য অত্যন্ত কঠিন। কিন্তু তিনি ভেঙে পড়েননি। মায়ের আপসহীন আদর্শকে বুকে ধারণ করে তিনি বলেছেন, মায়ের স্বপ্নের বাংলাদেশ গড়াই হবে তাঁর জীবনের ব্রত। মায়ের প্রয়াণ তাঁকে আরও দৃঢ়, আরও মানবিক করেছে।

২০০ উদ্যোগের সরকার : প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন : দায়িত্ব গ্রহণের পর সরকার প্রায় ২০০টি উদ্যোগ ও প্রকল্প হাতে নিয়েছে। প্রতিটি মন্ত্রণালয়কে ১৮০ দিনের কর্মপরিকল্পনা দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকার ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গেই সারা দেশে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত মন্ত্রিসভার ১০টি বৈঠকে ৬০টি সিদ্ধান্ত নেওয়া হয়, যার ৩৭টি ইতিমধ্যে বাস্তবায়িত। এটি শুধু সংখ্যা নয়, এটি সদিচ্ছার প্রমাণ।

সামাজিক সুরক্ষা : তাঁর সরকারের সবচেয়ে দৃশ্যমান উদ্যোগ সামাজিক সুরক্ষা। প্রথম মাসেই চালু হয় ‘ফ্যামিলি কার্ড’, যার আওতায় ৫৩ হাজারের বেশি পরিবার সুবিধা পেয়েছে। কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ পেয়েছে ২১ হাজার পরিবার। প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়। ইমাম, মুয়াজ্জিন, খতিবদের মাসিক সম্মানী চালু হয়েছে, প্রায় ছয় হাজার ধর্মীয় প্রতিষ্ঠান প্রধান উপকৃত। প্রিপেইড মিটারের বাড়তি চার্জ প্রত্যাহার, ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল, প্রবীণ ও প্রতিবন্ধীদের মেট্রোরেল ও ট্রেনে ২৫% ছাড়, এসবই তাঁর মানবিক নেতৃত্বের পরিচয়।

অর্থনীতি : ভঙ্গুর থেকে ঘুরে দাঁড়ানো : তিনি যখন দায়িত্ব নেন, তখন অর্থনীতি ছিল ভঙ্গুর, ঋণে জর্জরিত, ব্যাংক খাত দুর্বল। মাত্র কয়েক মাসে রিজার্ভ বেড়ে ৩৭.৮৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ১৩.৬০%। বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল, এস আলম গ্রুপের ৪,২৬৪ কোটি টাকার সম্পদ জব্দ, পাচার হওয়া অর্থ ফেরাতে তিন দেশের সঙ্গে চুক্তি, এক মাসে ৩.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা সর্বোচ্চ। প্রবাসীদের জন্য ‘এক্সপ্যাট্রিয়েট কার্ড’, দুই লাখ ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় পরিচয়পত্র, এসবই তাঁর দূরদর্শী অর্থনীতির ফসল। তাঁর লক্ষ্য, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর।

বাজেট ২০২৬-২৭ : ২০২৬-২৭ বাজেটকে বলা হচ্ছে বাস্তবমুখী, উন্নয়নবান্ধব ও জনকল্যাণকেন্দ্রিক বাজেট। শিক্ষায় প্রায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা, যা মোট বাজেটের ১৪.৫৬%, দেশের ইতিহাসে সর্বোচ্চ। স্বাস্থ্যে ৬৯ হাজার কোটি, কৃষিতে ২৮ হাজার কোটি, অবকাঠামোতে ৬০ হাজার কোটি। কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়নি। সার ও কীটনাশকের সাড়ে ৭% ভ্যাট প্রত্যাহার, ৬০ প্রকার নিত্যপণ্যের উৎসে কর ৫% থেকে ০.৫%, ভোজ্যতেল উৎপাদনে ১০ বছরের করমুক্তি, ওষুধের ৬৮ প্রকার কাঁচামালে শুল্ক প্রত্যাহার, হার্টের রিং ও চোখের লেন্সে ভ্যাট প্রত্যাহার, ডায়ালাইসিস ফিল্টারে শুল্ক প্রত্যাহার, ক্যান্সারের ওষুধে কর রেয়াত, এসব সিদ্ধান্ত সরাসরি সাধারণ মানুষের পকেটে স্বস্তি এনেছে।

কূটনীতি : তাঁর প্রথম বিদেশ সফর ছিল মালয়েশিয়া ও চীন। জুন মাসে ছয় দিনের সফরে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন, দালিয়ানে সামার দাভোসে যোগ দেন। তাঁর অনুরোধে ২০২৪ সাল থেকে বন্ধ মালয়েশিয়া শ্রমবাজার ৭ জুলাই ২০২৬ খুলে দেওয়া হয়। চীনের সঙ্গে ১৫-১৭টি দলিল, তিস্তা প্রকল্প, চট্টগ্রামে ৪১.৮৯ বিলিয়ন টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল, যেখানে এক লাখ কর্মসংস্থান ও ৫০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা। ভারত থেকে ৪০ হাজার টন ডিজেল, ভিসা সহজীকরণ। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন, ১৯৮৬-৮৭ সালে হুমায়ুন রশীদ চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি। পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ পুনঃসংযোজন, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার ও আরসিইপিতে যোগদানের আগ্রহ, সবই ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির প্রতিফলন।

অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষা : সারা দেশে ৬৬৬টি খাল পুনঃখনন, পদ্মা ব্যারাজের চূড়ান্ত অনুমোদন, যা ৩৭% জনগোষ্ঠীকে উপকৃত করবে। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ১৬ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য, বিমান বহরে ১৪টি বোয়িং সংযোজন, গ্রাউন্ড মাস্টার-৪০০ রাডার স্থাপন, যা ৬৫০ কিলোমিটার পর্যন্ত নজরদারি করতে সক্ষম। ভূমিসেবা স্বয়ংক্রিয়করণ। স্বাস্থ্যে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি টিকাদান, প্রায় শতভাগ শিশুকে টিকার আওতায় আনা, মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি, জিডিপির ৫% স্বাস্থ্যে বরাদ্দের লক্ষ্য, ই-হেলথ কার্ড, প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, যাদের ৮০% নারী। শিক্ষায় ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট, বিমানবন্দর ও ট্রেনে ফ্রি হাই-স্পিড ওয়াই-ফাই, পুনর্ভর্তি ফি বাতিল, ভর্তিতে পরীক্ষা পদ্ধতি, ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ।

তরুণ, ক্রীড়া ও নারী নিরাপত্তা : তরুণদের জন্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, ১২-১৪ বছর বয়সী অ্যাথলেটদের অংশগ্রহণ, ৫৫০টি প্রতিষ্ঠানে ক্রীড়া সরঞ্জাম বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ শিশুদের জন্য উন্মুক্ত, উপজেলা পর্যায়ে ৬টি খেলায় ১৮ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ। নারীদের জন্য সম্পূর্ণ নারী-পরিচালিত ‘পিংক বাস’, সাইবার বুলিং প্রতিরোধ, মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি। সুশাসনে বিএনপির এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট প্রত্যাখ্যান, প্রধানমন্ত্রীর শনিবারও অফিস, কর্মকর্তাদের সকাল ৯টায় উপস্থিতি বাধ্যতামূলক, ভিভিআইপি প্রটোকল হ্রাস, বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সীমিত। মেহেরপুরে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় মাত্র ২৯ কার্যদিবসে মৃত্যুদণ্ড, শিশু রামিসা হত্যায় প্রধানমন্ত্রী নিজে ভুক্তভোগী পরিবারের বাড়িতে যাওয়া, মুখপাত্রের ভাষায়, “ভুক্তভোগীরা আর প্রধানমন্ত্রীর কাছে যান না, প্রধানমন্ত্রী নিজেই তাঁদের দরজায় পৌঁছে যান।”

চ্যালেঞ্জের মধ্যেও অদম্য অগ্রযাত্রা : তাঁর যাত্রা মসৃণ ছিল না। উত্তরাধিকারসূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতি, বৈশ্বিক জ্বালানি সংকট, সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়া, দেশের ভেতরে স্বার্থান্বেষী মহলের কৃত্রিম সংকট ও অপপ্রচার, সবকিছু মোকাবিলা করেই তিনি এগিয়ে চলেছেন। গত এপ্রিলে তিনি টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ জনের তালিকায় অন্তর্ভুক্ত হন। কক্সবাজারের সুগন্ধা বিচে ২০ বছর পর অবৈধ দোকান উচ্ছেদ, ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা, পিলখানা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচারের উদ্যোগ, সরকারি অফিসে অর্ধেক ফ্যান-এসি ব্যবহারের নির্দেশ, এসবই তাঁর দৃঢ়তার প্রমাণ। তিনি প্রমাণ করেছেন, সদিচ্ছা থাকলে সংকটও সম্ভাবনায় পরিণত হয়।

পরিশেষে, আমাদের জাতীয় কবি কাজী নজরুলের ভাষায়, “আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত, আমাদের চোখে নূতন স্বপ্ন, বুকে নব গীত!” আর সুকান্তের স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত নতুন পৃথিবীর। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজ সেই দুই স্বপ্ন একসঙ্গে মিলিত হয়েছে। তিনি থেমে থাকার মানুষ নন, তিনি এগিয়ে চলার মানুষ। তাঁর হাত ধরেই বাংলাদেশ একদিন হবে ক্ষুধামুক্ত, দুর্নীতিমুক্ত, মানবিক, সমৃদ্ধ ও মর্যাদাশীল এক নতুন বাংলাদেশ। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন আজ আর দূরের স্বপ্ন নয়, এটি আজ বাস্তবের পথে। আজ এই শুভ জন্মদিনে, আমি ও আমার পরিবার আবারও দেশের সকল মানুষের কাছে করজোড়ে অনুরোধ জানাই, আসুন, আমরা সকলে মিলে আমাদের প্রিয় দেশনায়ক তারেক রহমান এবং তাঁর পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাঁকে দীর্ঘায়ু দান করেন, সুস্থ রাখেন, তাঁর সকল নেক উদ্যোগকে কবুল করেন, তাঁকে আরও আরও সাফল্য দান করেন। তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের জন্য রইল আমাদের আন্তরিক দোয়া ও ভালোবাসা। হে আল্লাহ, তুমি আমাদের দেশনায়ক তারেক রহমানকে দেশের জন্য কবুল করে নাও। তাঁর হাতকে আরও শক্তিশালী করে দাও। তাঁর স্বপ্নের বাংলাদেশকে তুমি বাস্তবে রূপ দাও। আবারও, আমার ও আমার পরিবারের পক্ষ থেকে, একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে বলতে চাই, শুভ জন্মদিন, জননন্দিত প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান। শুভ জন্মদিন, বাংলাদেশের আশার আলো। আপনি দীর্ঘজীবী হোন, আপনি সফল হোন, আপনি চিরদিন আমাদের হৃদয়ে থাকুন।

লেখক : জুবাইয়া বিন্তে কবির
অর্থনীতিবিদ, গবেষক, সাংবাদিক ও কলামিস্ট।

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ঘটনারই দুটো দিক থাকে—বললেন প্রভা

৬২ বছরে দেশনায়ক তারেক রহমান: ত্যাগ, সংগ্রাম আর বিজয়ের মহাকাব্য

প্রকাশিত : ১২:২৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬