৮০ ভোটের মধ্যে ৫৮ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত
জামান টাওয়ার স্পেস ওনার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ২০২৬-২০২৯ মেয়াদের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সদস্য পদে জয়লাভ করেছেন প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন) মোঃ লুৎফর রহমান (সদস্য নং-৮৪)।
নির্বাচনে মোট ৮০টি ভোট কাস্ট হয়। এর মধ্যে মোঃ লুৎফর রহমান ৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর এই বিজয়ে জামান টাওয়ারের মালিক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
পেশাগত জীবনে প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতাসম্পন্ন মোঃ লুৎফর রহমান জামান টাওয়ারের সার্বিক উন্নয়ন, আধুনিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং সকল মালিকের অধিকার ও মর্যাদা রক্ষার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা, দায়িত্বশীলতা ও সাংগঠনিক দক্ষতা জামান টাওয়ারের ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে ভূমিকা রাখবে।
বিজয়ী হওয়ার পর মোঃ লুৎফর রহমান তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকল ভোটার, মালিক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় জামান টাওয়ারকে একটি আধুনিক, নিরাপদ, সুশৃঙ্খল ও সমৃদ্ধ আবাসন-ব্যবসায়িক পরিবেশ হিাসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, জামান টাওয়ারের উন্নয়ন ও সকল মালিকের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন।

ডেস্ক রিপোর্ট 






















