ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

১ ডিসেম্বর অন্যতম ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে: আবদুস সালাম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, আগামী ১ ডিসেম্বরের সমাবেশ হবে একটি ঐতিহাসিক সমাবেশ। ১৯৭১ সালে আমরা যে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, সেই স্বাধীনতাকে সুরক্ষা ও ২৪ এর গণ অভ্যুত্থানের অর্জনগুলোর সুফল দেশবাসীকে পৌঁছে দেওয়ার সমাবেশ এটি। এই সমাবেশকে সফল ও সার্থক করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী যে সমাবেশে যোগদান করবেন, এতে ঢাকা মহানগর বিএনপির সব থানা ও ইউনিটসহ সর্বস্তরের নেতাকর্মীরা অত্যন্ত উজ্জীবিত। তারা সমাবেশে যোগদান করার জন্য মুখিয়ে আছেন। বিশেষ করে এটি বিজয়ের মাসের সমাবেশ। আমাদের নেতার হাত ধরেই এ দেশের স্বাধীনতার ঘোষণা এসেছিল। অতএব, এই সমাবেশ থেকে প্রধানমন্ত্রী স্বাধীনতা রক্ষা এবং দেশ রক্ষার যে দিকনির্দেশনামূলক বার্তা দেবেন, তা শোনার জন্য নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন আগামী ১ ডিসেম্বরের বিজয় সমাবেশে প্রধানমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে মহানগর দক্ষিণের প্রতিটি ইউনিট কমিটির সর্বোচ্চ প্রস্তুতির কথা তুলে ধরেন। তিনি সমাবেশটিকে নির্বিঘ্ন, সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সব নেতাকর্মীকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক আ ন ম ইসলামসহ মহানগরের শীর্ষ নেতারা।

জনপ্রিয় সংবাদ

১ ডিসেম্বর অন্যতম ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে: আবদুস সালাম

প্রকাশিত : ১১:০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬