দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুছার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলিউল ইসলাম
উপজেলা বিএনপির সভাপতি মো.খলিল রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, উপজেলা জামায়াতের আমির মাও জালাল আহমেদ, দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ জামাল হোসেন, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান ও প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সোহরাফ হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস যথাযথ ভাবে পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

ডেস্ক রিপোর্ট 






















