ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

ঈদযাত্রা: ট্রেনের ১ জুনের টিকিট বিক্রি শুরু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ২৬৩ বার দেখা হয়েছে

আসন্ন পবিত্র ঈদুল আজহার দিন আগামী ৭ জুনকে ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের দ্বিতীয় দিনের (১ জুন) ট্রেনের আসন বিক্রি শুরু হচ্ছে আজ।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

এবার ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।

তথ্য মতে, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র আসন বিক্রি হয়েছে গত ২১ মে; ২ জুনের আসন বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের আসন বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের আসন বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।

ঈদের আগে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করবে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।

কুলাউড়ায় কোটি টাকা ব্যয়ে খাল খনন কাজ চলমান

ঈদযাত্রা: ট্রেনের ১ জুনের টিকিট বিক্রি শুরু

প্রকাশিত : ১০:২১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫