ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ট্রেনে ঈদযাত্রা: ৪ জুনের টিকিট মিলবে আজ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৩৭০ বার দেখা হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে রোববার (২৫ মে) ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

এ দিন সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট।

এবার ঈদে পাঁচ রুটে ১০টি স্পেশাল ট্রেন চলবে। এসব ট্রেনের মধ্যে কিছু ট্রেন আগামী ৪ থেকে ৬ জুন এবং ঈদের পরে ৯ থেকে ১৪ জুন পর্যন্ত চলাচল করবে।

এছাড়া ঈদের দিনও কিছু ট্রেন চলবে। স্পেশাল ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে, অনলাইনে বিক্রি হবে না।

এদিকে এবার ঈদে ৪৩টি আন্তঃনগর ট্রেন চলাচল করবে সারাদেশে। এসব ট্রেনের মোট আসন সংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫। এর বাইরে প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে স্টেশনের কাউন্টার থেকে।

রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা যায়, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র আসন বিক্রি হয়েছে গত ২১ মে; ২ জুনের আসন বিক্রি হয়েছে ২৩ মে; ৩ জুনের আসন বিক্রি হয়েছে ২৪ মে; ৪ জুনের আসন বিক্রি হবে আজ ২৫ মে; ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।

পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের দেবীপুর নামক স্থানে মালবাহী ট্রাক নিয়ে বেইলী ব্রিজ ভেঙে মঠবাড়িয়া উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ট্রেনে ঈদযাত্রা: ৪ জুনের টিকিট মিলবে আজ

প্রকাশিত : ১০:১৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫