ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ইজতেমা ময়দানে সংঘর্ষ: সাদপন্থি ২৩ জনের আগাম জামিন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ৩৩২ বার দেখা হয়েছে

গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী ২৩ জনকে আগাম জামিন দিয়েছেন আদালত। তাদের মধ্যে সাবেক সচিব, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ গুরুত্বপূর্ণ পদে ছিলেন এমন ব্যক্তিও রয়েছেন।

এই ২৩ জনের আবেদনের শুনানি নিয়ে বুধবার (৮ জানুয়ারি) বিচারপতি মোহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামি পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

পরে আইনজীবী জানান, টঙ্গীর ইজতেমা ময়দানে নিহতের ঘটনায় সাদপন্থিদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ আসামিদের বেশিরভাগের বয়স ৮০ বছরের বেশি। মামলার আসামিদের সবাই সমাজের বয়োজ্যেষ্ঠ ও গণ্যমান্য ব্যক্তি। তাদের মধ্যে সাবেক সচিব, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ গুরুত্বপূর্ণ পদে ছিলেন এমন ব্যক্তিও রয়েছেন। আজ ২৩ জনকে পুলিশি প্রতিবেদন দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।

এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর এ মামলায় সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৫ জনের জামিন আবেদন ফেরত দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত বছরের ১৭ ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহতের ঘটনায় ১৯ ডিসেম্বর টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন মাওলানা জোবায়েরের অনুসারী এস এম আলম হোসেন নামে এক ব্যক্তি।

জনপ্রিয় সংবাদ

এলো ‘অ্যাশেজ’-এর ‘ছায়া’, সঙ্গে আরো দুই গানের খবর

ইজতেমা ময়দানে সংঘর্ষ: সাদপন্থি ২৩ জনের আগাম জামিন

প্রকাশিত : ০৫:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫