ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

শহীদ আবু সাঈদের নামে বিএসএমএমইউর কনভেনশন সেন্টার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ৩৩২ বার দেখা হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারের নাম ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টার’-এর পরিবর্তে ‘শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার’ নামকরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৪তম সভায় নিম্নরূপ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।

এতে বলা হয়, ২০২১ সালের ২৪ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮২তম সভার আলোচ্য সিদ্ধান্ত-১০ অনুযায়ী বিশ্ববিদ্যালয় মেডিক্যাল কনভেনশন সেন্টারের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টার ও ২০২২ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৯তম সভার আলোচ্য সিদ্ধান্ত-১৪ অনুযায়ী বিশ্ববিদ্যালয় ডক্টরস হলের নাম শেখ রাসেল ইন্টারন্যাশনাল ডক্টরস হল এর নামকরণের সিদ্ধান্ত বাতিল করা হলো।

অফিস আদেশে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারের পরিবর্তে জুলাই বিপ্লবের সৈনিক শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার নামকরণের বিষয়টি অনুমোদন করা হলো।

ইউরোপে অবৈধ অভিবাসন কমেছে ৪০ শতাংশ ২০২৬ সালে

শহীদ আবু সাঈদের নামে বিএসএমএমইউর কনভেনশন সেন্টার

প্রকাশিত : ০৯:২৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫