ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

গ্রিসে এক ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলেছেন এক সিরীয়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৩৬৯ বার দেখা হয়েছে

গ্রিসের একটি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের নাগরিক স্টাভ বেন-সুসান।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, ওই সিরীয়কে নিয়ে বর্ণবৈষম্যমূলক কথা বলায় ইসরায়েলি পর্যটকককেই আটক করেছিল পুলিশ।

গ্রিসের একটি হাসপাতাল থেকে ইসরায়েলি পর্যটক সংবাদমাধ্যমটিকে বলেছেন, তারা অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে গিয়েছিলেন। ওই সময় অপর এক ইসরায়েলির দম্পতির সঙ্গে তিনি ও তার স্ত্রী কথা বলছিলেন। তখন এক ব্যক্তি তাদের ভিডিও করা শুরু করে এবং ‘ফ্রি ফিলিস্তিন, ইসরায়েল নিপাত যাক, আমি হামাস’ এমন স্লোগান দিতে থাকেন।

এক পর্যায়ে ওই সিরীয় ব্যক্তি তাদের উপর বালু ছুড়ে মারলে তিনি তাকে ধাক্কা দেন। এরপর নিরাপত্তা কর্মীরা এসে তাদের ছাড়িয়ে ওই সিরীয়কে সৈকত থেকে সরিয়ে দেন।

এই ইসরায়েলি দখলদার আরও বলেছেন, এর এক ঘণ্টা পর স্ত্রীকে নিয়ে একটি বাথরুম থেকে বের হন। তখন দেখতে পান ওেই সিরীয় তাদের কাছে আসছেন এবং তার স্ত্রীর ওপর হামলা চালাতে যাচ্ছিলেন। দখলদার দাবি করেছেন, হামলায় বাধা দিতে গেলে সিরীয় ব্যক্তি তার কানের একটি অংশ ছিঁড়ে ফেলে।

ভারত এখন আমার দেশ, বাংলাদেশে হয়ত কখনো ফিরব না-তসলিমা নাসরিন

গ্রিসে এক ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলেছেন এক সিরীয়

প্রকাশিত : ০৭:৪১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫