ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেঘনায় নোঙর করা বাল্কহেডে স্পিডবোটের সংঘর্ষ, নিহত ২

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২১:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ৩৩৪ বার দেখা হয়েছে

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে নোঙর করা একটি বাল্কহেডের সঙ্গে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষে অন্তত দুজন জন নিহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের কালীপুরা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওদুদ বেপারী (৩৫) ও নাঈম (৩০)। দুজনেরই বাড়ি গজারিয়ার গুয়াগাছিয়ায়। বিষয়টি নিশ্চিত করেন গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন।

তিনি জানান, নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সঙ্গে রাতের অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে দু’জন নিহত হন। তবে কতজন আহত হয়েছে তা এখনো জানা যায়নি। স্পিডবোটে ১০-১২ জনের মতো লোক ছিল।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, হাসপাতালে তিনজনকে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। অন্যজন গুরুতর আহত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, নিহত দুজনের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে নৌযানের একটি অন্যটিকে দেখতে পায়নি। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটলো এ ব্যাপারে এখনো বিস্তারিত তদন্ত চলছে বলেও জানান এই কর্মকর্তা।

ঢাকা-ময়মনসিংহ রেলপথে পাঁচ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ

মেঘনায় নোঙর করা বাল্কহেডে স্পিডবোটের সংঘর্ষ, নিহত ২

প্রকাশিত : ১২:২১:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫