ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

গুম পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার আমিনুল হকের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

গুম শুধু একজন মানুষকেই কেড়ে নেয় না, এটি একটি পুরো পরিবারকে নিঃস্ব করে দেয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন “মায়ের ডাক” আয়োজিত চিত্র প্রদর্শনী “Memories of Disappearance” ঘুরে দেখার সময় তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, একজন সন্তানের অভাব তার মা-বাবাকে, স্বামীর অভাব স্ত্রীকে কিংবা বাবার অভাব সন্তানকে আজীবন কষ্ট দেয়। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে গুমের মতো ভয়াবহ অন্যায়ের কোনো স্থান নেই। যারা এই অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচারের মুখোমুখি করতেই হবে।

তিনি গুম হওয়া পরিবারের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বিএনপি ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই থেকে পিছিয়ে যাবে না।

চিত্র প্রদর্শনীতে নিখোঁজদের পরিবারের দীর্ঘদিনের বেদনা, অপেক্ষা ও শূন্যতার করুণ বাস্তবতা শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। প্রদর্শনীতে উপস্থিত পরিবারগুলোর সদস্যরা জানান, বছরের পর বছর অপেক্ষা করেও তারা প্রিয়জনকে ফিরে পাননি, তবে ন্যায়বিচারের দাবিতে তাদের লড়াই থেমে নেই।

অনুষ্ঠানে “মায়ের ডাক”-এর সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নরুল হক ভূইয়া নূরু প্রমুখ উপস্থিত ছিলেন।

গুম পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার আমিনুল হকের

প্রকাশিত : ১০:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫