ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

রাকসু নির্বাচনে ২৮ পদে মনোনয়নপত্র সংগ্রহ করল ছাত্রদল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৫৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ১৭৫ বার দেখা হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিতে ২৩টি পদ ও সিনেটের ৫টি পদে মোট ২৮টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে রাবি শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে রাকসু কার্যালয় থেকে ছাত্রদলের নেতাকর্মীরা এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, রাকসু নির্বাচনকে সামনে রেখে আমরা ইতোমধ্যেই নেতাকর্মীদের মনোনয়নপত্র উত্তোলনের নির্দেশ দিয়েছি। আমাদের সকল নেতাকর্মী নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ করে জমা দেবে। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদল যথাসময়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে।

রাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল বলেন, রাকসু ছাত্রদলের প্রাণের দাবি। আমরা রাকসু ও হল সংসদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি তারা যেন মনোনয়নপত্র সংগ্রহ করে এবং শিক্ষার্থীদের মাঝে প্রচারণা চালিয়ে নিজেদের উপস্থাপন করে। আলাপ-আলোচনার মাধ্যমে খুব শিগগিরই ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হবে।

আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

নদীভাঙন রোধে বিএনপি সরকার সোচ্চার, স্থায়ী বাঁধ নির্মাণেও উদ্যোগ নেওয়া হবে: এমপি খোকন তালুকদার

রাকসু নির্বাচনে ২৮ পদে মনোনয়নপত্র সংগ্রহ করল ছাত্রদল

প্রকাশিত : ০৫:৫৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫