ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সামরিক কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৩৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ৪৯০ বার দেখা হয়েছে

সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দ্বিতীয় দফায় আরও বাড়ানো হয়েছে। আগামী মঙ্গলবার থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত তা সারাদেশের জন্য প্রযোজ্য হবে বলে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মাঠে থাকা সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রথমবার ১৭ সেপ্টেম্বর দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়। পরে তা নৌ ও বাহিনীসহ সশস্ত্র বাহিনীর কমিশনড পর্যায়ের কর্মকর্তাদের জন্যও প্রযোজ্য হবে বলে পৃথক প্রজ্ঞাপনে বলা হয়।

এরপর প্রথম দফায় ১৬ নভেম্বর দুই মাস সময় বাড়ানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমার্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। এই ক্ষমতা ১৪ জানুয়ারি থেকে ৬০ দিনের জন্য অর্পণ করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকে সারাদেশে মোতায়েন ছিল সেনাবাহিনী। ৫ অগাস্ট সরকার পতনের পর কারফিউ তোলা হলেও বিপর্যস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনা সদস্যদের মাঠ পর্যায়ে রেখে দেয়া হয়। পরে যৌথবাহিনী অভিযানেও নামে।

জনপ্রিয় সংবাদ

প্রশ্নপত্র ফাঁসের হোতাদের চিহ্নিত করে অবিলম্বে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করা আবশ্যক

সামরিক কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল

প্রকাশিত : ০৭:৩৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫