ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা সমাধানে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩১১ বার দেখা হয়েছে

পল্লী বিদ্যুৎ সমিতির ৪ দফা দাবিসহ বাস্তবায়নযোগ্য সব সমস্যা সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন।

রোববার (৭ সেপ্টেম্বর) এক বার্তায় এ আহ্বান জানানো হয়।অ্যাসোসিয়েশনের বার্তায় বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে পল্লীবিদ্যুতায়ন বোর্ডের শোষণ নিপীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য একটি মানসম্মত বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ আন্দোলন শুরু হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর পল্লী বিদ্যুতে সংস্কারের লক্ষ্যে গত ২৩ অক্টোবর একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার।

এতে বলা হয়, কমিটির রিপোর্টের পরও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির সব কর্মকর্তা ও কর্মচারীরা বর্তমানে গণছুটিতে রয়েছেন।

বার্তায় আরও বলা হয়, রাষ্ট্র বিরোধী কোনো ইন্ধনের প্রেক্ষিতে আমরা আন্দোলনে অংশগ্রহণ করিনি। আমরা স্থায়ী সমাধান চাই। বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন যেন না ঘটে এ জন্য ৮০টি সমিতির ৪৫ হাজার কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য থেকে উপকেন্দ্রগুলোতে ডিউটি যথাযথ প্রতিপালনের জন্য দুজন বিদ্যুৎ কর্মী অবস্থান করার জন্য অনুরোধ করছি। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ বিভাগ কর্তৃক বাস্তবায়নযোগ্য সব সমস্যা সমাধানে বিশেষভাবে অনুরোধ করছি।

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা সমাধানে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান

প্রকাশিত : ০৮:০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫