ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

চসিক মেয়রকে তিন মামলা থেকে অব্যাহতি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৭৯ বার দেখা হয়েছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে তিন মামলায় অব্যাহতি দিয়েছেন চট্টগ্রামের আদালত।

আজ (মঙ্গলবার) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা ২য় জজ আবদুর রহমানের আদালত বাংলাদেশ সচিবালয় আইন শাখা কর্তৃক নির্দেশিত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন।

ডা. শাহাদাত হোসেনের আইনজীবী আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে এসব মামলা দায়ের করা হয়েছিল।

এসময় আদালত প্রাঙ্গণে ডা. শাহাদাত হোসেন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলার মাধ্যমে আমাকে এবং গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমত, আদালতের ন্যায়বিচার এবং আপনাদের দোয়া-ভালোবাসার কারণে আমি আজ অব্যাহতি পেলাম। সত্যকে কখনোই চাপা দেওয়া যায় না। আমি জনগণের কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আজীবন অবিচল থাকব। সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি আবারো জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যাবে।

আদালতে ডা. শাহাদাত হোসেনের পক্ষে ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট মফিজুল হক ভূইয়া ও অ্যাডভোকেট তারিক আহমেদসহ বিপুল সংখ্যক আইনজীবী।

মাদরাসা বোর্ড দাখিল প্রাইভেট পরীক্ষায় রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে

চসিক মেয়রকে তিন মামলা থেকে অব্যাহতি

প্রকাশিত : ০৫:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫