ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

বাউফলে বিএনপি ও জিয়া পরিবারের পক্ষে ব্যতিক্রমী প্রচারণা শুরু।

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জিয়া পরিবারের দেশের অবদান তুলে ধরতে ব্যতিক্রমী প্রচারণা শুরু হয়েছে।

২০.০৯.২৫ইং তারিখ রোজ শনিবার রাত সারে ৮টার সময় বাউফল পাবলিক মাঠ থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌর শহরের প্রায় সহস্রাধিক হাট-বাজার ও চায়ের দোকানে প্রতিদিন এই প্রচারণা চালানো হবে। প্রজেক্টরের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের বিভিন্ন কার্যক্রম ও ধানের শীষ প্রতীকের গুরুত্ব তুলে ধরা হবে।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহম্মেদ লেনিন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জনের জন্য আমরা ঘরে ঘরে প্রচারণা চালাচ্ছি। পটুয়াখালী-২ (বাউফল) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটারদের কাছে পৌঁছাতে আমরা একটি বিশেষ টিম গঠন করেছি। এই টিম প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও বাজারে ধারাবাহিকভাবে প্রচারণা চালাবে।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের সমর্থন বৃদ্ধি করা। নির্বাচন হবে প্রতীকে, তাই বাউফলে কে প্রার্থী হবেন তা গুরুত্বপূর্ণ নয়। ধানের শীষকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।”
আসন্ন জাতীয় নির্বাচনে দলের ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়ে লেনিন বলেন, “গ্রুপিং ভুলে সবাইকে ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ২০০১ সালের মতো বাউফল আবারও বিএনপির ঘাঁটিতে পরিণত হবে।”
দলীয় সূত্রে জানা গেছে, প্রজেক্টরভিত্তিক এই প্রচারণার পাশাপাশি শিগগিরই ইউনিয়ন পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালানোরও প্রস্তুতি নিচ্ছে উপজেলা বিএনপি।

একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা হলো আল্লাহকে খুশি করা -ছারছীনার পীর ছাহেব

বাউফলে বিএনপি ও জিয়া পরিবারের পক্ষে ব্যতিক্রমী প্রচারণা শুরু।

প্রকাশিত : ০৫:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫