ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

আরপিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা সাংবাদিকদের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৬ বার দেখা হয়েছে

রংপুর সিটি করপোরেশনের (রসিক) লাইসেন্স বাণিজ্যের সংবাদ প্রকাশের জেরে এক জ্যেষ্ঠ সাংবাদিককে তুলে নিয়ে মারধরের ঘটনায় দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে সাংবাদিক নেতারা। একইসঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তাসহ জড়িত কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবি জানানো হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া না হলে আগামী বুধবার রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি) কমিশনারের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা দিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধনে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে’র সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য দেন ভুক্তভোগী সাংবাদিক লিয়াকত আলী বাদল, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফখরুল শাহীন ও রিপোর্টার্স ক্লাব রংপুরের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জীবন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টিসিএ রংপুরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল প্রমুখ।

এ সময় বক্তারা অভিযোগ করেন, জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে অটোরিকশার লাইসেন্স নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লিয়াকত বাদলের ওপর মব সৃষ্টি করে তাকে মারধর ও হেনস্তা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেওয়া হয়নি। উপরন্ত সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা ও ট্রেড লাইসেন্স শাখার কর্মকর্তার নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা মব তৈরি করে সাংবাদিকদের সিটি ভবনের ভেতরে আটকে রেখে হেনস্তা করার ধৃষ্টতা দেখানো হয়েছে। এসব ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। সাংবাদিকদের কণ্ঠ রোধ করার অপচেষ্টা।

পরে আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক। তিনি বলেন, অটোরিকশার লাইসেন্সের জন্য জুলাইযোদ্ধার নামে কারা কারা আবেদন করেছেন। তাদের তালিকা ও পরিচয় প্রকাশ করতে হবে। সম্প্রতি আদালতে মামলা থাকা সত্ত্বেও যে ২৫ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই বিষয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে।

তিনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করে বলেন, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার এবং প্রধান নির্বাহী উম্মে ফাতেমা এবং ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজুসহ মব সৃষ্টি করে হেনস্তাকারী কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করা না হলে বুধবার দুপুরে পুলিশ কমিশনার অফিস ঘেরাও করা হবে। এছাড়াও সিটি করপোরেশনের ইতিবাচক সকল সংবাদ পরিবেশন বন্ধ রেখে দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রচার-প্রকাশের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির রংপুর মহানগর সমন্বয় কমিটির প্রথম যুগ্ম সমন্বয়ক আলমগীর নয়ন, আমার বাংলাদেশ-এবি পার্টির রংপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল বারি, আইনজীবী পলাশকান্তি নাগ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক বেলাল হোসেন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার অন্যতম বৃহৎ তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা

আরপিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা সাংবাদিকদের

প্রকাশিত : ০৮:৪০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫