ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে এনসিপির সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩১০ বার দেখা হয়েছে

নিউইয়র্কে দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা এবং অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাব ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্ক সফরে গিয়ে বিমানবন্দরে ডিম নিক্ষেপের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকেও গালমন্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল সমর্থকরা গতরাতে এ ঘটনা ঘটিয়েছে।

নিউইয়র্কে এনসিপির সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

প্রকাশিত : ১০:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫