ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

বাউফলে নির্মাণ কা‌জের বালু সড়কে থাকায় সিএনজি উল্টে গুরুতর আহত ৪

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৫৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৭ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় আঞ্চ‌লিক মহাসড়কে নির্মাণ কা‌জের বালু ফে‌লে রাখেন মোঃ রা‌জিব হো‌সেন না‌মের স্থানীয় এক ইউপি সদস‌্য। ওই বালুর সা‌থে ধাক্কা লে‌গে এক‌টি ‌সিএনজি উল্টে রাস্তার পা‌শে ছিট‌কে প‌রে চারজন গুরুতর আহত হয়।
২৪.০৯.২৫ইং তারিখ রোজ বুধবার দিবাগত রাতে উপজেলার ৮নং মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের রহমানিয়া কাসেমুল উলুম কওমী মাদ্রাসা সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন, যাত্রী সি‌দ্দিকুর রহমান(৪৫), রেদওয়ান(৩০), মুসা(১০) ও সিএনজি চালক কামাল হো‌সেন। এঘটনায় হাবিব(৫৫) না‌মের এক ব‌্যা‌ক্তি‌কে গুরুতর আহত অবস্থায় ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এবিষ‌য়ে অ‌ভিযুক্ত ইউপি সদস‌্য রা‌জিব ব‌লেন, রাস্তা নির্মা‌ণের জন‌্য বালু আনা হ‌য়ে‌ছে কিন্তু গা‌ড়ির ড্রাইভার আমা‌কে না জা‌নি‌য়ে রাস্তার উপর বালু ফে‌লে রে‌খে যান। এক্সি‌ডে‌ন্টের পর আমি জে‌নে‌ছি।

অ‌ভি‌যোগ অস্বীকার ক‌রে ডাইভার মোঃ ম‌নির হো‌সেন সাংবাদিককে ব‌লেন, মেম্বা‌রে আমা‌কে রাস্তার উপর বালু ফেল‌তে বল‌ছেন। দুপুর ২টার সময় আমি বালু রে‌খে আস‌ছি। আর দুর্ঘটনা ঘ‌টে‌ছে। এত সময় সে বালু স‌রি‌য়ে নি‌তে পার‌তেন। কেন বালু অপসারণ ক‌রে‌নি আমি জা‌নি না।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আকতারুজ্জামান সরকার বলেন, পাশের একটি সংস্কার কাজের বালুর স্তূপ মহাসড়কের মাঝেই রাখা ছিল। দ্রুতগতিতে আসা সিএনজির এক চাকা ওই বালুর স্তূপে উঠে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারায় এবং গাড়িটি উল্টে গাছের ওপর পড়ে দুর্ঘটনার শিকার হয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় টেকসই সয়াবিন উৎপাদনে জাপানের জিরকাসের মধ্যে গবেষণা চুক্তি স্বাক্ষর

বাউফলে নির্মাণ কা‌জের বালু সড়কে থাকায় সিএনজি উল্টে গুরুতর আহত ৪

প্রকাশিত : ০৬:৫৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫