ঢাকা ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সোনাহাট স্থলবন্দর ৭ দিন বন্ধ ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৫২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৩১৪ বার দেখা হয়েছে

কুড়িগ্রামের সীমান্তবর্তী ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম টানা সাত দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আসন্ন দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে ২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই ছুটি ঘোষণা করা হয়।

সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, আসন্ন দুর্গোৎসব উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে ২ অক্টোবর পর্যন্ত সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানি-সংক্রান্ত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৩ অক্টোবর (শুক্রবার) বন্ধের দিন হওয়ায় আগামী ৪ অক্টোবর শনিবার থেকে যথারীতি সব কার্যক্রম চালু হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম।

টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় মা ছেলের মর্মান্তিক মৃত্যুঃ গৃহবধূ গুরুতর আহত

সোনাহাট স্থলবন্দর ৭ দিন বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১২:৫২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫