ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

গাজামুখী নৌবহর থেকে আটক ১৩টি নৌকা, ৩৭ দেশের দুই শতাধিক মানুষ গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:৪৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ১৮২ বার দেখা হয়েছে

ভূমধ্যসাগরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী ফ্লোটিলার ১৩টি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় ৩৭ দেশের ২০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে তারা।

কিন্তু এরপরও অবরোধ ভাঙার মিশন চালিয়ে যাচ্ছে নৌবহরের বাকি নৌকাগুলো। বৃহস্পতিবার (২ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজা অবরোধ ভাঙতে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরের ওপর হামলা চালিয়ে অন্তত ১৩টি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। এসব নৌকায় থাকা ৩৭ দেশের ২০১ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের মুখপাত্র সাইফ আবু কেশেক।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, আটক হওয়া যাত্রীদের মধ্যে কেবল স্পেন থেকেই ছিলেন ৩০ জন। এছাড়া আটককৃতদের মধ্যে ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন এবং মালয়েশিয়া থেকে ১২ জন রয়েছেন।আবু কেশেক বলেন, গ্রেপ্তার ও নৌকা আটকের পরও তাদের মিশন থেমে নেই।

তিনি বলেন, “এখনও প্রায় ৩০টি নৌকা ভূমধ্যসাগর পেরিয়ে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে। দখলদার বাহিনীর সামরিক জাহাজগুলোর বাধা ঠেকিয়ে এগিয়ে চলেছেন তারা। গাজায় অবরোধ ভাঙতে ভোরের মধ্যেই পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন অংশগ্রহণকারীরা।”

জনপ্রিয় সংবাদ

“যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় অবস্থান কর্মসূচি

গাজামুখী নৌবহর থেকে আটক ১৩টি নৌকা, ৩৭ দেশের দুই শতাধিক মানুষ গ্রেপ্তার

প্রকাশিত : ০১:৪৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫