ঢাকা ১১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বাউফলের জেলেদের চাল বিতরণে অনিয়ম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৫৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৩৩৮ বার দেখা হয়েছে

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়নে জেলেদের মাঝে সরকারের মানবিক সহায়তা (ভিজিএফ) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহামুদুল হাসান হিরন-কে শোকজ করা হয়েছে।

১৬.১০.২৫ইং ইং তারিখ রোজ বৃহস্পতিবার, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে প্রশাসনিক কর্মকর্তা মাহামুদুল হাসান হিরনকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৮ অক্টোবর ২০২৫ তারিখে জেলেদের মানবিক সহায়তা (ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল বিতরণ করেন মাহামুদুল হাসান হিরন। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণের নির্দেশ থাকলেও, অভিযোগ পাওয়া গেছে যে তিনি ২০ কেজি করে চাল বিতরণ করেছেন।

নোটিশে আরও বলা হয়েছে, এ অনিয়মের বিষয়ে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র প্রেরণ করা হবে না—সেই কারণ দর্শাতে ৭ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে। অন্যথায়, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাল বিতরণে অনিয়মের এই অভিযোগে এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

মোহনগঞ্জে নগদ উদ্যোক্তাদের মানি লন্ডারিং ও অনলাইন জুয়া প্রতিরোধে প্রশিক্ষণ

বাউফলের জেলেদের চাল বিতরণে অনিয়ম

প্রকাশিত : ০৪:৫৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫