ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ছাত্রশিবির শাবির সেই শিক্ষার্থীদের পাশে দাঁড়ালো

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৩৭৬ বার দেখা হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের শিক্ষার্থী দল ‘ইকো জেনেসিস’ নামে আসন্ন আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (ACI) Egg Protection Device Competition 2025-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।

প্রতিযোগিতাটি আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ফান্ড অনিশ্চয়তায় পড়েছেন শিক্ষার্থীদের এই দল। বিষয়টি জানার পর অর্ধলক্ষ টাকা ফান্ড দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, শাবিপ্রবি শাখা।

মঙ্গলবার (২১ অক্টোবর) প্রতিযোগী দলের সদস্যদের হাতে ৫০ হাজার টাকার সমমূল্যের চেক প্রদান করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার ও সেক্রেটারি মাসুদ রানা তুহিন।

দলটির সদস্যরা হলেন ফারহানা ইসলাম প্রমা, মো. নাদির উজ জামান নাঈফ ও আবু ইয়াহিয়া। তিনজনেই শাবিপ্রবির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। ধারাবাহিক পারফরম্যান্স ও উদ্ভাবনী চিন্তার কারণে তারা এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ অর্জন করেছে।

ইকো জেনেসিস- প্রথম আলোচনায় আসে ACI CUET কর্তৃক আয়োজিত ন্যাশনাল কংক্রিট সল্যুশন প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন হয়ে। এরপর তারা সাস্ট ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়। এই ধারাবাহিক সাফল্যের ফলস্বরূপ তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে এবং সরাসরি ACI প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে।

প্রসঙ্গত, এ বছর ইকো জেনেসিসই হবে দক্ষিণ এশিয়ার একমাত্র দল যারা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করেছেন উদয়ন স্কুলের তদন্ত কমিটির দুই সদস্য

ছাত্রশিবির শাবির সেই শিক্ষার্থীদের পাশে দাঁড়ালো

প্রকাশিত : ০১:০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫