ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ, ৯ জেলেসহ ভারতীয় ট্রলার আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে বঙ্গোপসাগর থেকে ৯ ভারতীয় জেলেসহ একটি ফিশিং ট্রলার আটক করেছে নৌবাহিনী।  বুধবার (২২ অক্টোবর) বিকেলে মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে ট্রলারটি আটক করা হয়। পরে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ট্রলার ও জেলেদের মোংলার ফেরিঘাটে নিয়ে আসে নৌবাহিনী এবং মোংলা থানায় হস্তান্তর করে।

মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় টহলরত নৌবাহিনী ‘এফবি এনি’ নামে একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে। ট্রলারটিতে ৯ জন ভারতীয় জেলে ছিলেন। তারা সবাই ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকার বাসিন্দা।

তিনি আরও বলেন, সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে ট্রলারসহ আটক জেলেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, আটক ট্রলারটিতে প্রায় দেড় মেট্রিক টন টুনা মাছ পাওয়া গেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এসব মাছ জব্দ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত শুক্রবার (১৭ অক্টোবর) একই এলাকায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে আরও একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে নৌবাহিনী।

মাউশির নতুন নির্দেশনা শিক্ষকদের মে মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ, ৯ জেলেসহ ভারতীয় ট্রলার আটক

প্রকাশিত : ০৯:২৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫