ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পরে পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৫৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ২২০ বার দেখা হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছরের আইনি লড়াই শেষে পৈত্রিক জমি ফিরে পেয়েছেন এলজিইডির সাবেক প্রকৌশলী ফজল আহম্মেদ। ২৬ শে অক্টোবর রবিবার নিজ জমি বুঝে পেতে জমির সীমানা নির্ধারণ ও বিবাদী আব্দুল গফুর এর নিকট আসেন তিনি। ফজল আহম্মেদ জানান, ঝিনাইদহ মৌজায় এস.এ রেকর্ড এর ৬২০/১ খতিয়ানের  ৮০৪ নং দাগে ৬ শতাংশ জমির মালিক তার বাবা মোঃ ফজলুর রহমান। এই জমি তার বাবা ৯৫ সালে তাকে হেবা দলিলের মাধ্যমে দান করেন।
যার দলিল নং ৭৬৯১/৯৫, কিন্তু চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় কর্মরত থাকা অবস্থায় তার পাশের জমির মালিক, সাবেক গণবাহিনীর নেতা আব্দুল গফুর, যশোর ভূমি অফিস থেকে অসদুপায়ে আরএস রেকর্ড করে উক্ত জমি দখল করেন। এরপর প্রকৌশলী ফজল আহম্মেদ ঝিনাইদহ আদালতে  মামলা করেন। যার মামলা নং ২০০/০২, উক্ত মামলা চলাকালীন অবস্থায় সম্পূর্ণ বেআইনি ভাবে, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু’র সাথে যোগসাজশে জোরপূর্বক আব্দুল গফুর সেখানে বহুতল ভবন নির্মাণ করেন।
দীর্ঘদিন মামলা চলার পর গত ২৮/ ৯/২৫ তারিখে ঝিনাইদহ সদর আদালত এর  সিনিয়র সহকারী জজ জনাব আমাতুল মোর্শেদা বাদীর পক্ষে রায় দেন।।

শুভেন্দু অধিকারীকে সংযত করার জন্য ভারত সরকারের প্রতি জোর আহ্বান জিএম সিরাজ

ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পরে পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী

প্রকাশিত : ০৪:৫৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫