ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদাবাজি করতে গিয়ে আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:৪০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ২৯৭ বার দেখা হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের দুর্ধর্ষ কিশোর গ্যাং কব্জি কাটা গ্রুপের প্রধান আনোয়ারের ভাই দেলোয়ারকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় হাজী জয়নাল আবেদীন কাঁচা বাজারে চাঁদাবাজি করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে তাকে আটক করে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ।

তিনি বলেন, ঢাকা উদ্যান থেকে কব্জি কাটা গ্রুপের প্রধান আনোয়ারের ভাই দেলোয়ারকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।

চাঁদাবাজির বিষয়ে হাজী জয়নাল আবেদীন বাজারের নিরাপত্তা ইনচার্জ আব্দুর রশিদ বলেন, কয়েকদিন আগে বাজারের স্বর্ণের দোকান ও মাংসের দোকান ফোন দিয়ে চাঁদা দাবি করেছে। আজ বিকেলে দেলোয়ারের নেতৃত্বে ৪ থেকে ৫ জন অস্ত্র হাতে আবারও বাজারে আসে। বাজারের সামনে রাখা গাড়িতে চাঁদা দাবি করে। এ সময় চিৎকার দিলে স্থানীয়রা তাকে আটক করে। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কব্জি কাটা গ্রুপের আনোয়ারসহ কয়েকজন সদস্য বিল্লাল হত্যা মামলায় গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে আদাবর মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে। এতে কিছুটা থমকে যায় বাহিনীর কার্যক্রম। কিন্তু তার ছোট ভাই দেলোয়ার বয়াতি ও বোন মাসুমার হাতে আবারও সক্রিয় দুর্ধর্ষ কিশোর গ্যাং। মোহাম্মদপুরে আনোয়ারের ভাই-বোন প্রভাব খাটিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করছে।

জানা যায়, আনোয়ার জেলে থাকায় কব্জি কাটা গ্রুপের হয়ে ছিনতাইকারীদের নিয়ন্ত্রণ করছে তার ছোট ভাই দেলোয়ার বয়াতি ও বোন মাসুমা। চাঁদাবাজি ও মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণের টাকায় কব্জি কাটা আনোয়ারের জামিনের ব্যবস্থা করার চেষ্টা করছে তারা।

মাদারীপুরে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট, বাজার ব্যবস্থাপনা, জনসাধারণের নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদাবাজি করতে গিয়ে আটক

প্রকাশিত : ০১:৪০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫