ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

উত্তর বাড্ডা ও বাড্ডা এলাকায় যানজটের আশঙ্কা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৩১৩ বার দেখা হয়েছে

রাজধানীর উত্তর বাড্ডা ও বাড্ডা মেট্রো স্টেশন এলাকায় ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন–১ নির্মাণকাজের অংশ হিসেবে ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ১০টা থেকে পরিষেবা লাইন স্থানান্তর কার্যক্রম শুরু হবে। এ সময় বীরউত্তম রফিকুল ইসলাম সরণি রুটে সাময়িকভাবে যানজটের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার (২৯ অক্টোবর) এমআরটি লাইন-১ এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আফতাব হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল হিসেবে এমআরটি লাইন–১ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। রাজধানী ঢাকায় যানজট নিরসন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে হাতে নেওয়া এই প্রকল্পের আওতায় উত্তর বাড্ডা ও বাড্ডা স্টেশন এলাকায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ শুরু করা হচ্ছে।

এ সময় বীরউত্তম রফিকুল ইসলাম সরণি দিয়ে চলাচলকারী যানবাহন ও সাধারণ জনগণকে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রীদের প্রয়োজনীয় সময় হাতে নিয়ে যাত্রা শুরু করার আহ্বান জানানো হচ্ছে।

সরকারি উন্নয়ন কাজের স্বার্থে জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল।

মাদারীপুরে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট, বাজার ব্যবস্থাপনা, জনসাধারণের নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

উত্তর বাড্ডা ও বাড্ডা এলাকায় যানজটের আশঙ্কা

প্রকাশিত : ০৮:৪৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫