ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

যৌক্তিক ব্যাখ্যায় পেপার রিটার্ন দাখিল করা যাবে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ২৯৬ বার দেখা হয়েছে

অনলাইন রিটার্ন দিতে অসমর্থ করদাতারা যৌক্তিক কারণ ব্যাখ্যা করে পেপার রিটার্ন দাখিল করার সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে ওই করদাতাদের ১৫ নভেম্বরের মধ্যে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিল করতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এনবিআর এক প্রেস বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।

এতে বলা হয়, আয়কর আইন, ২০২৩–এর ধারা ৩২৮ এর উপধারা (৪) অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। বিশেষ আদেশ নং–১/২০২৫ এর ক্রমিক নং–১ অনুসারে বিশেষ শ্রেণির করদাতা ছাড়া অন্য সব স্বাভাবিক ব্যক্তি করদাতাকে পোর্টালের মাধ্যমে ই–রিটার্ন দাখিল করতে হবে। তবে ই–রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত কারিগরি সমস্যার কারণে কেউ অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে, নির্ধারিত সময়ের মধ্যে যৌক্তিক কারণসহ লিখিত আবেদন করে পেপার রিটার্ন দাখিলের অনুমতি নেওয়া যাবে।

সেক্ষেত্রে ওই করদাতারা ৩১ অক্টোবরের পরিবর্তে ১৫ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট আবেদন করতে পারবেন। পরবর্তীতে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিল করা যাবে।

গত ৩ আগস্ট এক বিশেষ আদেশে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ব্যতীত সারাদেশের সকল ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়।

পরে ১১ আগস্ট বিশেষ আদেশটি প্রতিস্থাপন করে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদেরও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়। সেক্ষেত্রে তাদের রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩১ অক্টোবর।

মাদারীপুরে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট, বাজার ব্যবস্থাপনা, জনসাধারণের নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

যৌক্তিক ব্যাখ্যায় পেপার রিটার্ন দাখিল করা যাবে

প্রকাশিত : ১২:১৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫