ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

মেট্রোরেলের লাইনে পাওয়া গেল অবিস্ফোরিত দুই ককটেল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ২৪৮ বার দেখা হয়েছে

রাজধানীর কাজিপাড়া থেকে শেওড়াপাড়া যাওয়ার মাঝামাঝি জায়গায় মেট্রো রেলের ট্র‍্যাক লাইনে জর্দার কৌটায় স্কচটেপ পেঁচানো দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এমআরটি পুলিশ। পরে খবর দেওয়া হলে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি অপসারণ করে নিয়ে যায় মেট্রোরেলের লাইন থেকে।আজ (শুক্রবার) সকাল ৯টায় মেট্রোরেলের লাইনে এই দুটি ককটেল পড়ে থাকার সংবাদ পায় এমআরটি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) সোহেল চৌধুরী বলেন, মেট্রোরেলের ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপরে ট্র‍্যাক লাইনে দুইটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে।

তিনি বলেন, আমরা সকাল ৯টার দিকে খবর পাই। ট্র‍্যাক লাইনে মেনটেনেন্সের কাজ যারা করে, তারা প্রথম ককটেল দুটি দেখতে পায়। ‌মেট্রোরেল লাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে কাফরুল থানায়।

ঘটনস্থলের সিসিটিভি ফুটেজ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ট্র‍্যাক লাইনের যে জায়গায় ককটেল দুটি পাওয়া গেছে সেখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই। কারণ লাইন তো অনেক ওপরে। তবে আশপাশের বিভিন্ন ভবনের এবং নিচের দোকানপাটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ।

উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এ ছাড়া অবিস্ফোরিত ককটেলও পাওয়া যাচ্ছে রাজধানীর বিভিন্ন জায়গায়। সর্বশেষ ককটেল বিস্ফোরণের ঘটনায় ডিএমপির পল্লবী থানার একজন এএসআই আহত হয়েছেন। রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআরে লেনদেন খরচ কমাতে ১০০ কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন

মেট্রোরেলের লাইনে পাওয়া গেল অবিস্ফোরিত দুই ককটেল

প্রকাশিত : ০৮:০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫