ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

ডিএনসিসি বাড্ডা এলাকার অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ করলো

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২৫০ বার দেখা হয়েছে

২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন মেরুল বাড্ডা, মধ্য বাড্ডা এলাকায় অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (২০ নভেম্বর) ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন মেরুল বাড্ডা ও মধ্য বাড্ডা এলাকায় ব্যানার–ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া কর্মীরা জানান, ডিএনসিসির কর্মীরা নিয়মিত বিভিন্ন এলাকায় অবৈধ পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করছে। এরই অংশ হিসেবে আজ ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন মেরুল বাড্ডা, মধ্য বাড্ডা এলাকায় ব্যানার–ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ডিএনসিসির প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এসব ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের কাজ নিয়মিত পরিচালিত হচ্ছে।

এদিকে মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে আগামী ৭ দিনের মধ্যে সৌন্দর্য নষ্ট করে সাঁটানো ব্যানার–ফেস্টুন অপসারণের কড়া বার্তা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অন্যথায় নির্ধারিত সময়ের পর উচ্ছেদসহ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা এবং অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি–ভবনের ছাদে, দেয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

আগামী ৭ দিনের মধ্যে নিজ দায়িত্বে এসব ফলক, পোস্টার, ব্যানার, বিলবোর্ড, এলইডি অপসারণের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় নির্ধারিত সময়ের পর উচ্ছেদসহ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআরে লেনদেন খরচ কমাতে ১০০ কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন

ডিএনসিসি বাড্ডা এলাকার অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ করলো

প্রকাশিত : ০৮:৫৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫