ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎ সরবরাহ ভূমিকম্প পরবর্তী স্বাভাবিক হয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২৯৪ বার দেখা হয়েছে

দেশজুড়ে ঘটে যাওয়া ভূমিকম্পে নরসিংদীর ঘোড়াশালের সাবস্টেশনসহ ৭টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে রক্ষণাবেক্ষণ শেষে ৬টি কেন্দ্র ও সাবস্টেশন বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে।শুক্রবার (২১ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় পিডিবি।

বার্তায় বলা হয়, বিবিয়ানা ৩ (৪০০ মেগাওয়াট) এর স্টিম টারবাইনটি ন্যাশনাল গ্রিডে আসার প্রক্রিয়ায় আছে, খুব শিগগিরই চালুর আশা করা হচ্ছে। এছাড়া বাদবাকি বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকেই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

এর আগে সকালে ঘটে যাওয়া ভূমিকম্পে বিবিয়ানা ২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, বিবিয়ানা ৩ (বিপিডিবি) ৪০০ মেগাওয়াট এসটি (১৩৪ মেগাওয়াট),আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট (এপিএসসিএল) এসটি (৭৫ মেগাওয়াট), আশুগঞ্জ প্রিসিরিয়ন ৫৫ মেগাওয়াট, আশুগঞ্জ টিএসকে ৫০ মেগাওয়াট, এসএস পাওয়ার ইউ-২ ৬০০ মেগাওয়াট, সিরাজগঞ্জ ইউ-১ ২২৫ মেগাওয়াট সিসিপিপি এসটির (৭৫ মেগাওয়াট) উৎপাদন বন্ধ হয়ে যায়।

এছাড়া নরসিংদীর ঘোড়াশালের এআইএস গ্রিড সাব-স্টেশনে আগুন লাগায় ঘোড়াশাল এসএস সহ সমস্ত ২৩০ কেভি, ১৩২ কেভি এবং ৩৩ কেভি লাইন এখন বিদ্যুৎবিহীন অবস্থায় থাকে।

মুলার ভ্যাঙ্কুভারের সঙ্গে নতুন চুক্তি করলেন

বিদ্যুৎ সরবরাহ ভূমিকম্প পরবর্তী স্বাভাবিক হয়েছে

প্রকাশিত : ১২:১৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫