ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বিপুল পরিমাণ সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ চট্টগ্রাম বিমানবন্দরে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২৯২ বার দেখা হয়েছে

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি-নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিমানবন্দর কাস্টমস শাখা, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্স এ অভিযান পরিচালনা করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছান দুই যাত্রী মো. ফখরুল ইসলাম ও মো. আশরাফুল ইসলাম। গোপন তথ্যের ভিত্তিতে তাদের ব্যাগেজ তল্লাশি করে যৌথ টিম ১৯৯ কার্টন সিগারেট (মন্ড) এবং ২৫০ পিস আমদানি-নিষিদ্ধ গৌরী ক্রিম জব্দ করে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, জব্দ করা সিগারেটের আনুমানিক রাজস্ব মূল্য ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা। এগুলো জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। আটক দুই যাত্রীকে কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।

রাঙ্গামাটি রাজস্থলীতে একমাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৩ গুণ

বিপুল পরিমাণ সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ চট্টগ্রাম বিমানবন্দরে

প্রকাশিত : ১০:০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫