ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ চোরাচালান পণ্য আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২৪:২১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ২৯০ বার দেখা হয়েছে
বেনাপোল প্রতিনিধি :  যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে  মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালান মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
সোমবার (০৮ ডিসেম্বর) দিনব্যাপী বিজিবি’র বিশেষ টহলদল, বেনাপোল, আন্দুলিয়া বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, WINCEREX COUGH SYRUP(নেশা জাতীয়), শাড়ী, কম্বল, শাল চাদর, চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৪,৮৪,৪০০/-(চার লক্ষ চুরাশি হাজার চারশত) টাকা।এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে রূপসা পরিবহনের বাসের ধাক্কায় পৌর কর্মচারী নিহত, আহত ২

বেনাপোলে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ চোরাচালান পণ্য আটক

প্রকাশিত : ১০:২৪:২১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫