ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ২৬৬ বার দেখা হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর সদর উপজেলার হাঁপানিয়া (তেঁতুলতলী) এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে ।
গতকাল বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন, নওগাঁ সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের এলিম শাহর ছেলে মোস্তফা সর্দার (৫৫)। তিনি পেশায় চালকল ব্যবসায়ী। অপরজন হলেন পোরশা উপজেলার বাসিন্দা আব্দুল মালেক । থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেলযোগে হাঁপানিয়া থেকে বাড়ি ফিরছিলেন তারা।

পথিমধ্যে তেঁতুলতলী এলাকায় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বিআরটিসি বাস অপর একটি বাসকে ওভারটেকিং করার সময় মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবির রিজেন্ট বোর্ডে রাষ্ট্রপতির মনোনয়ন পেলেন তিন শিক্ষাবিদ

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত : ০৮:৫৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫