ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ ওসমান হাদি, ঢামেকে মির্জা আব্বাস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:১৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৭৪ বার দেখা হয়েছে

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে এসেছেন এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস৷

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটে ঢামেকে যান মির্জা আব্বাস৷ এসময় উপস্থিত লোকজন ভুয়া-ভুয়া স্লোগান দিতে থাকেন৷

এর আগে ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ও সেনাবাহিনী সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ সেনাবাহিনীর সদস্যরা জরুরি বিভাগে প্রবেশ মুখে অবস্থান নিয়েছেন৷

এর আগে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

জনপ্রিয় সংবাদ

দুমকিতে ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন দায়িত্বে অবহেলার অভিযোগ

রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ ওসমান হাদি, ঢামেকে মির্জা আব্বাস

প্রকাশিত : ০৫:১৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫