ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

সপ্তাহ শেষে শীত বাড়ার ইঙ্গিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১৪৩ বার দেখা হয়েছে

আগামী পাঁচ দিন সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সময়ের শেষের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। ভোরের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। সারাদেশে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ভোরের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী দিনেও একই ধরনের আবহাওয়া থাকতে পারে। সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের শেষের দিকে দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ২৮ শতাংশ। ঢাকায় বাতাস পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। বুধবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৫ মিনিটে।

বিএসইসির সহযোগিতা চায় সিএসই স্থবির প্রকল্প দ্রুত বাস্তবায়নে

সপ্তাহ শেষে শীত বাড়ার ইঙ্গিত

প্রকাশিত : ১২:০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫