ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত আমিরাতে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ২৪২ বার দেখা হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে সংযুক্ত আরব আমিরাতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দেশটির শারজায় আরব আমিরাত বিএনপির উদ্যোগে এই জানাজার আয়োজন করা হয়।

এতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।শারজায় অনুষ্ঠিত এই গায়েবানা জানাজা শুরু হয় স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে। জানাজায় ইমামতি করেন মাওলানা মঞ্জরুল আলম।

বিদেশের মাটিতে সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় অংশ নেন ধর্মপ্রাণ সাধারণ প্রবাসী ও বিএনপি অনুসারীরা।

জানাজায় উপস্থিত ছিলেন– দুবাই বিএনপির সভাপতি রফিকুল আলম, জিয়া পরিষদের আহ্বায়ক মোস্তফা মাহমুদ, সদস্য সচিব এস এম মোদাচ্ছের শাহ, আমিরাত বিএনপি নেতা মাহে আলম, জাহাঙ্গীর আলম রুপু এবং আজমান বিএনপির সভাপতি শাহিনুর শাহিনসহ আরও অনেকে।

জানাজা শেষে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির প্রতি তার অবদানের কথা স্মরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত আমিরাতে

প্রকাশিত : ১২:০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬