ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ভোটের দিন তাহাজ্জুদের নামাজ আদায় করে ঘর থেকে বের হবার আহবান তারেক রহমানের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ১৬৯ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে-এমন অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোটারদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভোটের দিন তাহাজ্জুদের নামাজ আদায় করে ঘর থেকে বের হয়ে ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে পড়ে ভোট দিতে যেতে হবে।
শুক্রবার ২৩ জানুয়ারি ভোররাত ৪টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট থেকে প্রচারণা শুরুর পর এটি ছিল তারেক রহমানের ওইদিনের শেষ জনসমাবেশ।
সমাবেশে তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। তবে ২০২৪ সালে রিকশাচালক থেকে শুরু করে সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষ রাজপথে নেমে নিজেদের অধিকার পুনরুদ্ধার করেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অর্জনকে একত্র করে দেশ গড়ার আহ্বান জানান তিনি।
তারেক রহমান অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং বিশেষ করে প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে কারসাজির চেষ্টা চলছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচনী প্রতিশ্রুতিতে বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণের রায়ে সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ড চালু করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য বিশেষ কৃষি বীমা ব্যবস্থা, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে-এমন আশাবাদ ব্যক্ত করে নেতাকর্মীদের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেন তিনি।
জনসভায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ  সভাপতিত্ব করেন। তারেক রহমানের আগে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী ও বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি-সমর্থিত জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ এবং যুবদলের সভাপতি মেহেদী আমান মুন্না। এ ছাড়া অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ এ জনসভায় উপস্থিত ছিলেন।
শুক্রবার ভোর রাত ৪টার দিকে তারেক রহমানের গাড়িবহর সমাবেশস্থলে পৌঁছায় এবং ভোর ৪টা ১১ মিনিটে তিনি সমাবেশস্থল ত্যাগ করেন। তীব্র শীত উপেক্ষা করে গভীর রাত থেকেই নারী-পুরুষ, বৃদ্ধ ও তরুণদের সমাবেশস্থলে অপেক্ষা করতে দেখা যায়। ধানের শীষের প্রতীক দিয়ে নানা সাজে সজ্জিত সমর্থকদের প্রত্যাশা-আগামীতে তারেক রহমান রাষ্ট্রক্ষমতায় গিয়ে দেশের উন্নয়নের দায়িত্ব নেবেন।

বিএসইসির সহযোগিতা চায় সিএসই স্থবির প্রকল্প দ্রুত বাস্তবায়নে

ভোটের দিন তাহাজ্জুদের নামাজ আদায় করে ঘর থেকে বের হবার আহবান তারেক রহমানের

প্রকাশিত : ০৮:৪৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬