ঢাকা ০১:১০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩২ বার দেখা হয়েছে
 বরিশাল প্রতিনিধি : সেনাবাহিনীর বিশেষ অভিযানে বরিশালের গৌরনদী উপজেলার চিহ্নিত ইয়াবা বিক্রেতা ফারুক উকিলকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে পহেলা ফেব্রুয়ারি দিবাগত রাতে গৌরনদীর চাঁদশী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় ফারুক উকিলকে (৪৫) আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আটককৃত ফারুক উকিল দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত রয়েছে। গত তিন মাস পূর্বে তাকে একটি মাদক মামলায় পুলিশ আটক করে।
পরবর্তীতে জামিনে বের হয়ে সে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পরে।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকের বিরুদ্ধে অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের যৌথ ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয় সংবাদ

ককরোচ জনতা পার্টি সঙ্গে রাজপথে বলিউড তারকারাও

সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক

প্রকাশিত : ১১:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬