ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে নতুন জালিম আবির্ভূত হয়েছে: তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে এক নতুন জালিম আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, ‘জনগণ একটি রাজনৈতিক দলকে ‘গুপ্ত’ পরিচয়ে চেনে। বাংলাদেশে তারা আজ নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে।’
তিনি বলেন, ‘একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নিরীহ মা-বোনদের থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগেই প্রতারণা করছে, তারা কিভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে?’
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ‘জনগণের রায়ের ভিত্তিতে বাংলাদেশ চলবে। নেতাদের বলব- ১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন। জনগণ পাশে না থাকলে কি হয়- সেটি ৫ আগস্ট দেখা গিয়েছিল।
জনপ্রিয় সংবাদ

দাউদকান্দিতে অগ্নিকাণ্ডে ১৭ টি দোকারঘর পুড়ে ছাই

বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে নতুন জালিম আবির্ভূত হয়েছে: তারেক রহমান

প্রকাশিত : ০৯:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬