ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

রাতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ঠান্ডার আমেজ বাড়তে পারে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

সন্ধ্যার পর থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতের তাপমাত্রা সামান্য কমে ঠান্ডা অনুভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।পূর্বাভাসে বলা হয়, সন্ধ্যা ৭টার পর ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সন্ধ্যা ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৮ শতাংশ।আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৭ মিনিটে। গত ৬ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

জনপ্রিয় সংবাদ

যেসব এলাকায় ২১ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে

রাতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ঠান্ডার আমেজ বাড়তে পারে

প্রকাশিত : ১২:২৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬