বেনাপোল (শার্শা) প্রতিনিধি: ১২ই ফেব্রুয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ১১নং নিজামপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শার্শা-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব আলহাজ্ব নুরুজ্জামান লিটন এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী ২০২৬) বিকাল সাড়ে ৩ টার সময় গোড়পাড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে ১১নং নিজামপুর ইউনিয়ন বিএনপি আয়োজনে ,নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান এর সঞ্চালনায় উক্ত নির্বাচনী পথসভা অনুষ্ঠান টি শুরু হয়।
এ নির্বচনী প্রচারনা পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও হাজার হাজার সাধারণ মানুষের অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এবং ১১নং নিজামপুর ইউনিয়নের সকল ভোটাররা অঙ্গীকার করে বলেন, নুরুজ্জামান লিটন একজন ভালো মনের মানুষ তাই আমরা সকলে মিলে তার প্রতীক ধানের শীষেই ভোট দিয়ে বিজয়ী করে সংসদে পাঠাবো।
এ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যশোর–৮৫/১ শার্শা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারি আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি তার বক্তব্যে বলেন,বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি হলো একটি বড় দল,আর জামাত ইসলাম হাতে গোনা ৩ থেকে ৪ আসনে নির্বাচিত হয়েছেন। তাই চিন্তার কোন কারণ নাই। শার্শা-১ আসনে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ। এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। আসন্ন নির্বাচনে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে।

আমার নেতা তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আপনাদের সকলের জন্য একটি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেওয়া অঙ্গীকার করেছেন। তাই ১২ তারিখের সারাদিন ধানের শীষে ভোট দিবেন।
এ পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু,উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মহসিন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা-১ আসনের বিএনপির সাবেক এমপি আলীকদরের ছেলে ইকরামুল কদর বাবলু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক ২ সালাউদ্দিন আহমেদ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মজিদ,সহ দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি ইদ্রিস মালেক,শার্শা উপজেলা সেচ্ছাসেবকদল সদস্য সচিব সেলিম হোসেন আশা,বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান,সিনিয়র যুগ্ম আহবায়ক মোইমেনুল সাগর,বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ এবং ১১ নং নিজামপুর ইউনিয়ন এর সকল ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















