ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

মুন্সীগঞ্জে বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল তিনজনের প্রাণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৫৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১০ বার দেখা হয়েছে

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার যসলং ইউনিয়নের দরজারপাড়া (শনিবাড়ি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

এ ব্যাপারে টংগিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডব্লিউ বলেন, এক মোটরসাইকেলে চড়ে তিনজন যাচ্ছিলেন। বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগলে ঘটনাস্থলে দুইজন মারা যান অপরজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে স্থানীয় বাসিন্দা আকাশ নামে এক ব্যক্তি জানান, এক মোটরসাইকেলে চড়ে তিনজন যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি ট্রলির ভেতর ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। এলাকাবাসী ট্রলিটিকে ধাওয়া দিলে চালক ট্রলিসহ পালিয়ে যান।

সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো, কেন বললেন এই অভিনেত্রী?

মুন্সীগঞ্জে বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল তিনজনের প্রাণ

প্রকাশিত : ০৪:৫৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬