ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নির্বাচন হবে সিরাতুল মুস্তাকিম, দায়িত্বে বেইমানি করলে সঙ্গে সঙ্গে সাসপেন্ড: ইউএনও রুমানা আফরোজ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫২ বার দেখা হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধ:​​ বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রুমানা আফরোজ বলেছেন, আসন্ন নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচনী দায়িত্ব পালনে কোনো প্রকার পক্ষপাতিত্ব সহ্য করা হবে না।

​আজ ৫ ফেব্রুয়ারি দুপুরে বাকেরগঞ্জ উপজেলায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সহকারী প্রিজাইডিং অফিসারদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
​​কর্মকর্তাদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, “নির্বাচন হবে সিরাতুল মুস্তাকিম, মানে একদম সোজা রাস্তা। যদি কেউ মনে করেন আমি বায়াসড, আমি একজনের পক্ষে কাজ করব—তাহলে তার ডিউটি করার দরকার নেই।”

​তিনি আরও বলেন, “কারো পক্ষ অবলম্বন করার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে কঠিন বিপদে পড়তে হবে।”
​এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনময় হালদার, ​উপজেলা নির্বাচন অফিসার আমির খসরু গাজী,বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা, ​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম।
​এছাড়াও সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

টিকিট নিয়ে বিরোধে কালকিনি-গৌরনদী সীমান্তে সংঘর্ষ, দোকানপাট ভাংচুর ও ককটেল বিস্ফোরণ

নির্বাচন হবে সিরাতুল মুস্তাকিম, দায়িত্বে বেইমানি করলে সঙ্গে সঙ্গে সাসপেন্ড: ইউএনও রুমানা আফরোজ

প্রকাশিত : ০১:০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬