ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চুয়াডাঙ্গা-মেহেরপুরে ১৯.৮ প্লাটুন বিজিবি মোতায়েন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার চারটি সংসদীয় আসনের অন্তর্গত সাতটি উপজেলায় অবস্থিত মোট ৫৬৭টি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ১৯ দশমিক ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও কার্যকরভাবে পালনের লক্ষ্যে সাতটি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প থেকে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। সীমান্তবর্তী উপজেলাগুলোতে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করছে এবং অন্যান্য এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বেইজ ক্যাম্প কার্যক্রম, নিয়মিত টহল এবং গুরুত্বপূর্ণ স্থানে রোড ব্লক স্থাপনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে সার্বক্ষণিক টহল, তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ছাড়াও অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সক্রিয় ভূমিকা পালন করছে।
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। বিজিবির মহাপরিচালকের দিকনির্দেশনা এবং বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
বিজিবি জানিয়েছে, যে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে যে সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়েছে।
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানাল ইউরোচ্যাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চুয়াডাঙ্গা-মেহেরপুরে ১৯.৮ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ১০:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬