ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ মাদারীপুরে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ২০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় আনা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই এলাকার সেলিম হাওলাদার বংশ ও সোহরাব বেপারী বংশের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জেরে উত্তপ্ত হয়ে ওঠে দুই পক্ষ। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হন তারা। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে প্রায় ২০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত আটজন। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী।

আহতদের মধ্যে ফারুক বেপারী (৫৫), ইমরান মাতুব্বর (৩২), কালু বেপারী (৬৫) ও রিয়ন বেপারীকে (১৮) উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং রোকন হাওলাদার (৩৫) নামে আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক। বাকি আহত সেলিম হাওলাদার, আলবিদ হাওলাদার, তুষার হাওলাদারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ। এই সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ মাদারীপুরে

দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ মাদারীপুরে

প্রকাশিত : ০৮:৫০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬