ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

বেরোবির দুই শিক্ষক বহিষ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‎শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১১৯তম সিন্ডিকেট সভায় চূড়ান্ত করা হয় এই সিদ্ধান্ত।

‎বহিষ্কৃত দুই শিক্ষক হলেন- বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. শামীম হোসেন এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম। ‎এছাড়াও ড. শাকিবুল ইসলাম আর কখন‌ই মেয়েদের সুপারভাইজার হতে পারবেন না বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সদস্য সচিব ড. মো. হারুন অর রশীদ বলেন, তদন্ত কমিটি তাদের ব্যাপারে শাস্তির সুপারিশ করেছে। শাস্তি নির্ধারণ করবে প্রশাসনিক ট্রাইব্যুনাল। তাদেরকে ট্রাইবুনালে ন্যস্ত করার সিদ্ধান্ত হয়েছে। প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে সুনির্দিষ্ট শাস্তি আশা অবধি তারা সাময়িকভাবে বরখাস্ত থাকবেন।

প্রসঙ্গত, এর আগে গত (২ নভেম্বর ২০২৫) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধে একই বিভাগের এক শিক্ষার্থী প্রক্টর ড. ফেরদৌস রহমান এবং ছাত্র পরামর্শ দপ্তরের পরিচালক ও যৌন-নিপীড়ন সেলের সদস্য সচিব ড. ইলিয়াছ প্রামানিক এবং বিভাগীয় প্রধান বরাবর যৌন হয়রানির অভিযোগ করেছিলেন।  অন্যদিকে ২০২৫ সালের ৩০ অক্টোবর ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগেও এক নারী শিক্ষার্থী ৩১ পৃষ্ঠার স্বহস্তে লেখা অভিযোগপত্রে শিক্ষক শামীম হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন।

জনপ্রিয় সংবাদ

বেরোবির দুই শিক্ষক বহিষ্কার

প্রকাশিত : ০৪:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬